আগুনে পুড়ছে কারখানা © সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুন লাগা কারাখানাটি থেকে একের পর এক লাশ বের করা হচ্ছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জন। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ নুসরাত জাহান জানান, ফায়ার সার্ভিস থেকে তিনি জানতে পেরেছেন অন্তত ৫০ জন মারা গেছেন।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদারও একই ধরনের তথ্য দিয়েছেন। তিনি জানাতে পারেননি ঠিক কত জন মারা গেছেন। তিনি বলেছেন, অনেক মানুষের লাশ বের করা হচ্ছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার পর রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের ফুডস ফ্যাক্টরিতে আগুন লাগে।