বাবা-নানার সঙ্গে গোসল করতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

০৯ জুলাই ২০২১, ১১:৩৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নারায়ণগঞ্জের বন্দরে বাবা ও নানার সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সোয়াদ (৯) ও (সিয়াম) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা ২ নং খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

নিহত সোয়াদ বন্দরের উত্তর লক্ষণখোলা এলাকার দিনমজুর শাকিল মিয়ার ছেলে ও উত্তর লক্ষণখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শেণির ছাত্র এবং সিয়াম চিটাগং রোড শিমরাইল মুক্তি স্বরণি এলাকার সিএনজি অটোরিকশা চালক রাজু আহমেদের ছেলে ও স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

নিহত সোয়াদ ও সিয়াম সর্ম্পকে মামা ভাগ্নে বলে জানান গেছে। দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহত শিশু সিয়ামের বাবা রাজু আহমেদ বলেন, গত মঙ্গলবার তিনি স্বপরিবারে উত্তর লক্ষণখোলা শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে তার দুই ছেলে ও নাতি সোয়াদকে নিয়ে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। এ সময় ছোট ছেলেকে গোসল করিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে রাখার পর তিনি দেখতে পান নদীতে গোসলরত সোয়াদ ও সিয়াম পানিতে ডুবে গেছে। ঘটনার ১০ মিনিট পর তাদের পানি থেকে তোলা হয়। এরপর নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬