নদীতে নেমে স্কুলছাত্র নিখোঁজ

০৭ জুলাই ২০২১, ১১:১৫ PM
নদী

নদী © ফাইল ফটো

বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে রমজান আলী নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। ঘটনাস্থল থেকে সাজিত ইসলাম নামে অপর একজনকে উদ্ধার করা হয়।

বুধবার (৭ জুলাই) রংপুরের বদরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে চলা যমুনেশ্বরী নদীর লোহানীপাড়া ইউনিয়নের পেশকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রমজান আলী ওই এলাকার রবিউল ইসলামের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামেন। রমজান আলী কাঁচাবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে রমজান আলী তার বন্ধুদের সঙ্গে যমুনেশ্বরী নদীতে গোসল করতে নামে। তার পরনে ছিল জিন্সের প্যান্ট। সাঁতার কম জানায় নদীর প্রবল স্রোতে সে পানিতে তলিয়ে যায়। এ সময় তার অপর বন্ধু সাজিতকে স্থানীয়রা এসে উদ্ধার করে। খবর পেয়ে বদরগঞ্জ ও রংপুর ফায়ার সার্ভিসের দুটি ডুবুরিদল উদ্ধার অভিযানে নামে। বুধবার এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ রমজানকে উদ্ধার করতে পারেনি তারা।

বদরগঞ্জ ফায়ার সার্ভিসের দল নেতা আফজাল হোসেন বলেন, রংপুরের একটি ডুবুরিদল উদ্ধার অভিযান চালাচ্ছে। ধারণা করা যাচ্ছে শিশুটি পানির প্রবল স্রোতে ভাটিতে ভেসে যেতে পারে। রাত হলে উদ্ধার অভিযান বন্ধ করা হবে বলে জানান তিনি। 

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close