নারায়ণগঞ্জে করোনায় শিক্ষকের মৃত্যু

০৫ জুলাই ২০২১, ০৮:১০ PM
তাহেরুল ইসলাম রুবেল

তাহেরুল ইসলাম রুবেল © ফাইল ছবি

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তাহেরুল ইসলাম রুবেল (৩২) নামে এক কিন্ডার গার্টেনের শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ জুলাই) সকাল ১০টায় দেউলী চৌরাপাড়ায় নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

রবিবার (৪ জুলাই) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তাহেরুল ইসলাম রুবেল নাসিক ২৪নং ওয়ার্ডের দেউলী চৌরাপাড়া এলাকার হাজী হারুন সরদারের ছেলে।

শিক্ষক তাহেরুল ইসলাম রুবেল করোনায় আক্রান্তের সত্যতা নিশ্চিত করে তার ভাই তাওলাদ হোসেন জানান, শিক্ষক তাহেরুল ইসলাম রুবেল বেশকিছুদিন যাবৎ জ¦র ও শ্বাসকষ্টে ভূগছিলেন। গত ১০দিন পূর্বে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির ৩দিন পর রিপোর্টে তার পজিটিভ আসে। রবিবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঢামেক কর্তৃপক্ষ রুবেলের মরদেহ প্যাকেটিং অবস্থায় আমাদের কাছে হস্তান্তর করলে সোমবার  দেউলী চৌরাপাড়ায় নামাজের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

ট্যাগ: করোনা
জোট শরিকদের সাথে প্রতারণা করেছে বিএনপি, যে কারণে বললেন সারজ…
  • ২০ এপ্রিল ২০২৬
সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিক দলের দুই পক্ষের সংঘ…
  • ২০ এপ্রিল ২০২৬
ত্রয়োদশ সংসদে ‘একমাত্র ভাগ্যবান দম্পতি’
  • ২০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার ওয়াশিংটনে সরাসরি বৈঠকে বসছে ইসরায়েল ও লেবানন
  • ২০ এপ্রিল ২০২৬
ন্যায় বিচার প্রাপ্তিতে ‘ই-বেইল বন্ড’ মাইল ফলক হিসেবে কাজ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
মার্কা কাহিনী
  • ২০ এপ্রিল ২০২৬