৫০ বছর আগে মৃত ব্যক্তির নামে লকডাউনের নিয়ম ভাঙার জরিমানা!

০৫ জুলাই ২০২১, ১১:৩৮ AM
কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার রশিদ

কালকিনিতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার রশিদ © সংগৃহীত

লকডাউনের নিয়ম ভাঙার অপরাধে মাদারীপুরের কালকিনিতে ভ্রাম্যমাণ আদালত এমন একজনের নামে জরিমানা করেছেন যিনি কিনা ১৯৭০ সালে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে কালকিনির ডাসার বাজারে অভিযান চালান কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। দোকানপাট খোলা রাখা ও বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কয়েকজনকে জরিমানা করেন তিনি।

এসময় ৬৬ বছর বয়সী সিঙাড়া বিক্রেতা ছালাম সরদারকে দোকান খোলা রাখার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে ১০০ টাকা জরিমানা করা হয়। তবে, জরিমানার রশিদে দোষী হিসেবে ছালাম সরদারের মৃত বাবা এরফান সরদার নাম লেখা হয়। বাবার পক্ষে জরিমানার একশ টাকা পরিশোধ করেন ছালাম সরদার।

এ বিষয়ে ছালাম সরদার বলেন, লকডাউনের কারণে তিন দিন ধরে কোনো কাজ করতে পারি নাই। ঘরের খাবারও শেষ, তাই বাধ্য হয়ে কিছু সিঙাড়া বিক্রির জন্য শনিবার সকালে দোকান খুলি। হঠাৎ স্যারেরা এসে আমাকে ১০০ টাকা জরিমানা করে দিল। অথচ তখন পর্যন্ত ১০০ টাকার সিঙাড়াও বিক্রি হয়নি। পরে দেখি তারা আমার নামের পরিবর্তে আমার বাবার নামে জরিমানা করেছে।‘

তার বাবার বিষয়ে জানতে চাইলে বলেন, আমার বাবা এরফান সরদার ১৯৭০ সালে মারা গেছেন। ভ্রাম্যমাণ আদালত এমনটা কেন করল জানি না।

এ সম্পর্কে জানতে চাইলে কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, লকডাউন কার্যকর করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। গতকাল শনিবার উপজেলার বেশ কয়েকটি স্থানে আমি ও সহকারী কমিশনার (ভূমি) যৌথ অভিযানে ১৯টি মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করি।

ডাসার বাজারে মৃত ব্যক্তির নামে জরিমানা আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওটা ভুল করে হয়ে গিয়েছে। ভ্রাম্যমাণ আদালত দেখলে লোকজন দৌড়াদৌড়ি শুরু করে। অনেকে ভয়ে নিজের নাম না দিয়ে বাবার নামও বলে দেয়।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close