দেশে এসেছে মডার্নার ১২ লাখ ডোজ টিকা

০৩ জুলাই ২০২১, ১২:১৪ AM
মডার্নার টিকা

মডার্নার টিকা © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনা ভাইরাসের ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। ভ্যাকসিন সরবরাহকারী আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা এসেছে।

শুক্রবার (২ জুলাই) এমিরেটস এয়ারলাইন্সের  ইকে-৫৮৪ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

টিকা আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছেছে। টিকা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেনসহ আরও অনেকে বিমানবন্দরে উপস্থিত হয়েছেন।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬