কঠোর লকডাউনে কঠোর অবস্থানে লোহাগাড়া প্রশাসন

০২ জুলাই ২০২১, ০৩:৫০ PM
কঠোর লকডাউনে লোহাগাড়ার অবস্থা

কঠোর লকডাউনে লোহাগাড়ার অবস্থা © টিডিসি ফটো

সারাদেশের মতো চট্টগ্রামের লোহাগাড়ায়ও কঠোর লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে দোকানপাট খোলা ও ঘর থেকে বিনা প্রয়োজনে বের হয়ে ঘুরাফেরা করায় ২৯ জনকে মামলা দিয়ে ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ শুক্রবার (২ জুলাই) সকালে বটতলী মোটর স্টেশন, আধুনগর খাঁন হাট, বড়হাতিয়া মনুফকিরহাট, সেনেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।

এদিকে, জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সড়ক-মহাসড়কে গণপরিবহন না থাকলেও দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, কঠোর বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছে প্রশাসন ৷ লকডাউনের দ্বিতীয় দিনেসংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮এর ২৪ ধারায় ২৯ মামলায় ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close