করোনায় আক্রান্ত গৃহবধূর আত্নহত্যা

০২ জুলাই ২০২১, ০৮:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১ জুলাই) বিকেল ৩টায় নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিহারীপুর (হামিদপট্টি) গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের হামিদের বাসায় ওই গৃহবধুর স্বামী পলাশ তারা পরিবার নিয়ে থাকত। ১০ দিন আগে পলাশের স্ত্রী ও মা করোনায় আক্রান্ত হন। প্রশাসনিকভাবে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। সেখানেই গতকাল আত্মহত্যা করেন ওই গৃহবধু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬