ডেসটিনির এমডির জুম মিটিং, ৮ কারারক্ষি প্রত্যাহার

০২ জুলাই ২০২১, ০৮:১৩ AM
রফিকুল আমিন

রফিকুল আমিন © ফাইল ফটো

কারাগারে বন্দী থাকা অবস্থায় হাসপাতালে ডেসটিনি গ্রুপের এমডি রফিকুল আমিনের জুম মিটিংয়ের ঘটনায় আট কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্দ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) রাতে  গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন।

তিনি বলেন, কারাবন্দী থাকা অবস্থায় একজন কয়েদি কীভাবে জুম মিটিং করেন সেটি তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় আমরা ৮ জন কারারক্ষীকে প্রত্যাহার করেছি। তাদের জায়গায় অন্যদের দায়িত্ব দেয়া হয়েছে।

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close