করোনায় একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু

০১ জুলাই ২০২১, ০৫:০৪ PM
করোনায় মৃত ব্যাক্তির পরিবারের আহাজারি

করোনায় মৃত ব্যাক্তির পরিবারের আহাজারি © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বাধিক মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে।

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৫.৯০ শতাংশ। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

এর আগে গত ২৭ জুন দেশে একদিনে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছিল। এছাড়া গতকাল করোনায় সর্বাধিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। এদিন আক্রান্ত হয়েছিলেন ৮ হাজার ৮৬৬ জন।

ইসলামাবাদে শুরু ‘শান্তি আলোচনা’ শুরু করল যুক্তরাষ্ট্র - ইরান
  • ১১ এপ্রিল ২০২৬
পাঁচ সিটিতে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু কাল, সারাদেশে কখন
  • ১১ এপ্রিল ২০২৬
ঢাকা মেডিকেল-ইডেনসহ রাজধানীর ৬ কলেজ ও এক জেলা ছাত্রদলের কমি…
  • ১১ এপ্রিল ২০২৬
ডিসিদের সন্তানদের জেলা স্কুলেই পড়তে হবে: শিক্ষামন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
‘কমল’ বীজ ধান নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় জিয়াউর রহমান ফাউন…
  • ১১ এপ্রিল ২০২৬
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ জিডিপির ১.৫ শতাংশ: স্বাস্…
  • ১১ এপ্রিল ২০২৬
close