আগামীকাল শুক্রবার ও শনিবার যুক্তরাষ্ট্রের ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার ২৫ লাখ ডোজ করোনা ভাইরাসের টিকা দেশে আসবে। এই দুইদিনের যে কোনো সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টিকাবাহী বিমান অবতরণ করবে।
বৃহস্পতিবার (১ জুলাই) এসব তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, শুক্রবার (২ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে মডার্নার ১২ লাখ ডোজ টিকা দেশে আসবে। আর শনিবার (৩ জুলাই) সকালে ১৩ লাখ ডোজ টিকা দেশে আসবে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, টিকা গ্রহণ করতে আগামীকাল রাতে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকব।