মগবাজারে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে

০১ জুলাই ২০২১, ০৯:৫৮ AM
বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা

বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা © ফাইল ফটো

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নিহত ব্যক্তির নাম মো. নুর নবী (৩০)।

বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৪ টায় শেখ হাসিনা জাতী বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সমন্বয় ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, নুর নবীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সে আমাদের হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

জানা গেছে, মো. নুর নাম নবীর বাড়ি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাজপুর গ্রামে। তার বাবার নাম ইসলাম মণ্ডল। তিনি পেশায় একজন রিক্সাচালক। রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগনালের পাশে একটি মেসে ভাড়া থাকতেন তিনি। গ্রামে তার স্ত্রী ও ৬ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

 

ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
আম পাড়তে গিয়ে পা ছিটকে পায়ুপথে রড় ঢুকে শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
close