জরুরি প্রয়োজন ছাড়া বের হলেই গ্রেপ্তার-মামলা: ডিএমপি কমিশনার

৩০ জুন ২০২১, ০১:০৩ PM
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন © সংগৃহীত

করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঘোষিত সর্বাত্মক লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তার বিরুদ্ধে মামলা, এমনকি গ্রেপ্তারও করা হতে পারে বলে হুঁশিয়ার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এবার লকডাউন ভঙ্গ করে বের হলে আইনি ঝামেলায় পড়তে হবে। রিকশা ব্যবহার করা গেলেও কোনো ইঞ্জিনচালিত যানবাহন ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাঠে ম্যাজিস্ট্রেট থাকবেন। এবারে আমরা প্রথমবারের মতো ২৬৯ ধারায় মামলা দিতে যাচ্ছি, যারা বিনা কারণে বাইরে বের হবেন। এরপর তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হবে।

ডিএমপি কমিশনার আরও বলেন, ন্যূনতম ৬ মাসের জেল ও জরিমানা হতে পারে এই আইনে মামলা হলে।

জমিজমা নিয়ে ডাকা সালিস বৈঠকে সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩০
  • ০৭ এপ্রিল ২০২৬
আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
close