ঈদের আগে লকডাউন নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

২৯ জুন ২০২১, ০৬:০২ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ফটো

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ‘কঠোর লকডাউন’ শিথিল হবে কিনা সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিষয়টি নিয়ে কথা বলেছেন। 

আজ মঙ্গলবার( ২৯ জুন) তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের বলেন, লকডাউন যদি শিথিল হয় এবং দূরপাল্লার বাস যদি চলে, তা হলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে পশুবাহী যানবাহন চলাচলের জন্য সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দিনের সীমিত লকডাউন শুরু হয়েছে। চলবে আগামী ১ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে সব ধরনের গণপরিবহণ বন্ধ থাকবে। দোকানপাট ও শপিংমলও বন্ধ থাকবে।

এ ছাড়া আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি মাঠে থাকবে।

পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬
বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, সাতক্ষীরায় ঐতিহাসিক …
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের সঙ্গে ক্লাস করছেন সংসদ সদস্য
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় মহাসড়ক অবরোধ
  • ২০ এপ্রিল ২০২৬
শিক্ষকতার পাশাপাশি কাজিগিরি, এমপিওভুক্ত ২৯ শিক্ষককে শোকজ
  • ২০ এপ্রিল ২০২৬