লকডাউনে সাধারণ ছুটি থাকবে না: মন্ত্রিপরিষদ সচিব

২৮ জুন ২০২১, ০৪:৫৪ PM
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম © ফাইল ফটো

আগামী ১ থেকে ৭ জুলাই পর্যন্ত কঠোর ‘লকডাউন’ চলাকালে সাধারণ ছুটি থাকবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (২৮ জুন) মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

করোনা সংক্রমণের ঊধ্বগতির কারণে সোমবার থেকে সীমিত এবং ১ জুলাই থেকে সাতদিন ‘কঠোর লকডাউনে’ যাচ্ছে সরকার। কঠোর লকডাউনে কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। এ সাত দিন কী সাধারণ ছুটি থাকবে- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটি থাকবে কেন? নিষেধাজ্ঞা।

আপনারা এটিকে লকডাউন বলতে রাজি না-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, লকডাউন আর রেস্ট্রিকশনের মধ্যে কিছু পার্থক্য আছে। লকডাউন মানে টোটাল ক্লোজ করতে হয়, কিন্তু টোটাল ক্লোজ করে দিলে তো পারবেন না। অনেক কিছুই খোলা রাখতে হয়।

তাহলে লকডাউন বা শাটডাউন কিছুই নয়, নিষেধাজ্ঞা কী না জানতে চাইলে তিনি বলেন, দেখা যাক, আমরা এটিকে কী শব্দ বলি। তবে মিনিমাম নিষেধাজ্ঞা আরকি।

করোনা সংক্রমণের কারণে গতবছর ২৬ মার্চ থেকে টানা ৬৬ দিনের সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সাধারণ ছুটিতে দায়িত্ব পালন করলে তাদের বেতন-ভাতা দিতে হয়। এবছরও কঠোর লকডাউনে সাধারণ ছুটির আলোচনা চলছিল। তবে বিষয়টি পরিস্কার করেছেন মন্ত্রিপরিষদ সচিব।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close