কাল থেকে গণপরিবহন বন্ধ, প্রজ্ঞাপন জারি

২৭ জুন ২০২১, ০৫:১৬ PM
লকডাউন

লকডাউন © ফাইল ছবি

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার আবারও দেশে কঠোর বিধিনিষেধ জারি করল। আগামীকাল সোমবার থেকে দেশে মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেইসঙ্গে বন্ধ থাকবে দোকানপাট ও ব্যবসাকেন্দ্র।

রোববার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা আছে

১। সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করবে।

২। সকল শপিং মল, মার্কেট, দোকানপাট, পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং সব ধরনের বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে।

৩। খাবারের দোকান, হোটেলে রেস্তঁরা সকাল ৮টা থেকে রাত ৮ট পর্যান্ত খোলা থাকবে। এসব হোটেল-রেস্তঁরা শুধুমাত্র খাবার বিক্রয় করতে পারবে। হোটেল রেস্তঁরায় বসে কেউ খেতে পারবেন না।

৪। সরকারি-বেসরকারি সকল অফিস ও প্রতিষ্ঠান শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি নিশ্চিত করার জন্য নিজস্ব ব্যবস্থাপনায় লোকজন আনা-নেওয়া করবে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close