ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না: জিএম কাদের

২৬ জুন ২০২১, ০৩:৪৪ PM
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের © ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, কখনোই ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না। ক্ষুধা আর লকডাউন একসঙ্গে চলে না।

আজ শনিবার (২৬ জুন) এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। এছাড়াও, খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত লকডাউন সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, এটা মানতেই হবে- করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু, দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ আছেন- যাদের ঘরে খাবার মজুদ থাকে না। তাদের প্রতিদিন আয় করে প্রতিদিনের খাবার জোগাড় করতে হয়। তাদের প্রত্যেকের পরিবারে খাবারের সঙ্গে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশু খাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও।

জিএম কাদের বলেন, লকডাউনের কারণে কয়েক কোটি মানুষ প্রতিদিন কাজে যেতে না পারলে তাদের পরিবারে হাহাকার শুরু হবে। ফলে, দেশব্যাপী মানবিক বিপর্যয় সৃষ্টি হতে পারে। এছাড়া, অভাবের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভেঙে পড়তে পারে।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, মানবিক কারণেই সরকারিভাবে হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি হতদরিদ্রদের দেওয়া সরকারি সহায়তা যেন চুরি না হয়, সেজন্যও কঠোর প্রস্তুতি থাকতে হবে।

স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
close