প্রশাসন-পুলিশকে ফাঁকি দেওয়া যায়, মৃত্যুকে নয়: ওবায়দুল কাদের

২৬ জুন ২০২১, ০৩:২৫ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি করে চলাচল করার কারণে দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রশাসন এবং পুলিশকে ফাঁকি দেওয়া গেলেও মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না।


আজ শনিবার (২৬ জুন) সকালে নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। করোনা সংক্রমণের ব্যাপকতায় সরকার আগামী সোমবার (২৮ জুন) থেকে দেশব্যাপী কঠোর লকডাউনের ঘোষণার কথা উল্লেখ করে সেতুমন্ত্রী মহামারির এই আগ্রাসী রূপ ঠেকাতে এবং নিজের সুরক্ষায় সচেতনতার সর্বোচ্চ নজির স্থাপন করার আহবান জানান।

সড়ক পরিবহন মন্ত্রী সকলকে স্মরণ করে দিয়ে বলেন, প্রশাসন ও পুলিশকে ফাঁকি দেওয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। তাই স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা আমাদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

ওবায়দুল কাদের বলেন, স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন বিপন্ন হতে পারে। তাই মানুষের জীবনের সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।

আমার সঙ্গে অন্য নারী তুলনা করে আমার বিজয়কে কলুষিত করছেন
  • ২০ এপ্রিল ২০২৬
দাখিল পরীক্ষার প্রবেশপত্র দিতে শিক্ষার্থীদের কাছ থেকে ৪৫০ ট…
  • ২০ এপ্রিল ২০২৬
বিসিবির নির্বাচন কবে, জানালেন তামিম
  • ২০ এপ্রিল ২০২৬
ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম
  • ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে বিনামূল্যে বীজ-সার পাচ্ছেন ১৩ হাজার কৃষক
  • ২০ এপ্রিল ২০২৬
দল হয়ত ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ
  • ২০ এপ্রিল ২০২৬