রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড ১৮ জন

২৪ জুন ২০২১, ০৯:৪৪ AM
রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড

রামেক করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড © সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আটজন ও উপসর্গে ১০ জন মারা গেছেন। এ পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। গত বুধবারও রামেক হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৫৪ জন। বিভিন্ন ওয়ার্ডে মারা গেছেন ১৮ জন । সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৩ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭২ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৩২ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৩০৯টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৪ জন, যা আগের চেয়ে ছয়জন কম।

করোনা পরীক্ষার বিষয়ে সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৬টি নমুনা পরীক্ষায় ১৩০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ১৮৮ জন করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৯৪ শতাংশ।

আরও দেখুন: ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় করোনা শনাক্তের হার ১০০ শতাংশ

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬