পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলী

২৩ জুন ২০২১, ১০:৫৫ AM
পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলী

পদ্মায় নিখোঁজ চীনা প্রকৌশলী © টিডিসি ফাইল ফটো

পদ্মা সেতুর নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটি ‘টি-১৩’ থেকে নদীতে পড়ে জিয়াও (২৫) নামের এক চীনা প্রকৌশলী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (২২ জুন) রাত সাড়ে ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

সহকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনী ধারণা করছেন, তিনি কোনোভাবে পদ্মায় পড়ে তলিয়ে গেছেন। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর বলেন, আমরা সন্ধান অব্যাহত রেখেছি। মুন্সিগঞ্জ ও শ্রীনগর ফায়ার সার্ভিসও আমাদের সঙ্গে যোগ দিয়েছে।

সিরাজুল কবীর বলেন, লৌহজং উপজেলার শিমুলিয়া তিন নম্বর ফেরিঘাট বরাবর মাঝ নদীতে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আওতায় জাতীয় গ্রীডের বৈদ্যুতিক টাওয়ার নির্মাণ কজে ঝাও (২৫) নিয়োজিত ছিলেন। টাওয়ারের বিশাল জায়গায় শেট তৈরি করেই কর্মীরা থাকতেন। এখান থেকেই কাজে অংশ নিতেন। জরুরি প্রয়োজনে বোটে করে তীরে আসতেন। কাজ করার সময় তিনি নিখোঁজ হন। সহকর্মীরা জিয়াওকে খুঁজে পাচ্ছিলেন না। অনেক খোঁজাখুঁজির পর দায়িত্বশীলরা বিষয়টি পুলিশকে অবহিত করেন বলে জানিয়েছে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ।

নৌ পুলিশ সূত্রে আরো জানা যায়, প্রকৌশলী নিখোঁজের খবর পেয়ে রাত সাড়ে ৯টায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে নৌ-পুলিশের সদস্যরা। রাতের শিফটে কাজ করার জন্য পদ্মা সেতুতে এসেছিলেন নিখোঁজ ওই প্রকৌশলী। এরপর খুঁটি থেকে নদীতে পড়ে যায়। ডুবুরি দল নিয়ে ভোর সাড়ে ৫টা থেকে পদ্মা নদীতে নিখোঁজের লাশ খুঁজছে নৌ-পুলিশের সদস্যরা। এখনো লাশ উদ্ধার হয়নি। তবে ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে লাশ উদ্ধার করার।

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ,…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধে তীব্র যানজট
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সেনাবাহিনীর সাথে তর্কের ভিডিও ভাইরাল, ব্যাখ্যায় যা বললেন জা…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এবার শাবিপ্রবিতেও সেই শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম স্থগিত
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
সরকারি গাড়ি রেখে ব্যক্তিগত গাড়ি রিকুইজিশনে বাড়ছে আতঙ্ক
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬