স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন আবু ত্ব-হা: পুলিশ

১৮ জুন ২০২১, ০৫:০২ PM
সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা কথা বলছেন

সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা কথা বলছেন © টিডিসি ফটো

আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান রংপুরে তার প্রথম স্ত্রীর বাসা থেকেই উদ্ধার হন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার বিকেলে রংপুর ডিবির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে কর্মকর্তারা এ কথা জানান।

পুলিশ জানিয়েছে, আমরা প্রাথমিকভাবে জেনেছি, তাদের কিছু ব্যক্তিগত কিছু কারণে স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। যেহেতু এটি তাদের একান্ত ব্যক্তিগত কারণ সেহেতু আমরা এটা জনসম্মুখে বলতে পারছি না। এছাড়া এ বিষয়ে না বলতেও অনুরোধ করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে কোন ধরনের অপরাধ ঘটেনি বলেও তারা নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, আমরা তাদের কাছে আরো শুনছি। তাদের কাছ থেকে আরো তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

আদনানদের দেয়া তথ্যের কথা জানিয়ে পুলিশ বলছে, তারা গাইবন্ধায় ছিল। পরে আজকে সেখান থেকে চলে এসেছে। সেখানে শিহাব নামে তার এক বন্ধুর বাড়িতে ছিলেন। এ বাড়িতে শিহাব না থাকলেও তার মা থাকতেন। সেখানে আদনান এবং তার সঙ্গীরা এ কয়েকদিন তার মায়ের সঙ্গে অবস্থান করেছেন।

হামলা স্থগিত ট্রাম্পের, ২ সপ্তাহের জন্য হরমুজ খুলতে সম্মত ই…
  • ০৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ এপ্রিল ২০২৬
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
close