দুদকের ২১ উপ-সহকারী পরিচালককে একযোগে বদলি

১৭ জুন ২০২১, ১২:২২ PM
দুদক

দুদক © লোগো

দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপ-সহকারী পরিচালক পদের ২১ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। বুধবার (১৬ জুন) দুদক পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তাদেরকে ১ জুলাইয়ের মধ্যে বদলিকৃত স্থানে যোগদান করতে বলা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- দুদকের প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগের উপসহকারী পরিচালক বিলকিস আক্তারকে মানিলন্ডারিং শাখায়, অনুসন্ধান ও তদন্ত-৪ বিভাগের আবু নছরকে একই কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগে, অনুসন্ধান ও তদন্ত-৬ বিভাগের মো. জসীম উদ্দীন গাজীকে অনুসন্ধান ও তদন্ত-৪ বিভাগে, বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ শাখার মোহাম্মদ শাহজাহান মিরাজকে বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে, প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখার সোমা হোড়কে অনুসন্ধান ও তদন্ত-১ শাখায় এবং উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালামকে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-২ এ বদলি করা হয়েছে।

এছাড়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপসহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী দুদকের প্রধান কার্যালয়ের মানিলন্ডারিং শাখায়, সমন্বিত জেলা কার্যালয়-২ এর মো. নজরুল ইসলামকে রংপুর সমন্বিত জেলা কার্যালয়ে, ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সাধন চন্দ্র সূত্রধর এবং জিতেন্দ্র নাথ সাহাকে পাবনা ও টাঙ্গাইলে, টাঙ্গাইলের রাজু মো. সারোয়ার হোসেনকে ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ে, রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের মো. কামিয়াব আফতাহি-উন-নবী ও সরদার আবুল বাসারকে ঢাকার প্রধান কার্যালয়ে ও ফরিদপুরের সমন্বিত জেলা কার্যালয়ে, রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের মো. নুর আলমকে বগুড়ায়, চট্টগ্রাম-১ এর সমন্বিত জেলা কার্যালয়ের নুরুল ইসলামকে চট্টগ্রাম-২ এ এবং চট্টগ্রাম-২ এর সমন্বিত জেলা কার্যালয়ের মো. শরীফ উদ্দিনকে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

অন্যদিকে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফয়সাল কাদের ও নীল কুমল পালকে চট্টগ্রাম-১ ও কুষ্টিয়ায়, কুষ্টিয়ার মো. নাছবুল্লাহ হোসাইনকে চট্টগ্রাম-১ এবং বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের মো. আল-আমীনকে খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে বদলি করা হয়েছে।

কুয়েটে ফিরছে বৈশাখী মেলা, প্রশাসনের উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষ…
  • ০৭ এপ্রিল ২০২৬
ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তিস্থল কোথায়
  • ০৭ এপ্রিল ২০২৬
জুনিয়রকে মাথা ফাটানোর অভিযোগ, শাস্তি পেলেন ছাত্র ইউনিয়ন নে…
  • ০৭ এপ্রিল ২০২৬
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের বিদায় স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএস: পদের চেয়েও মৌখিক পরীক্ষায় প্রার্থীর সংখ্যা কম
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় জানাল পিএসসি
  • ০৭ এপ্রিল ২০২৬
close