জনগণের রায় নিয়ে তিনবার সরকার গঠন করেছেন শেখ হাসিনা: তথ্যমন্ত্রী

১৩ জুন ২০২১, ০৬:৫৮ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, গত ১২ বছর ধরে বিএনপি সরকার পতনের কথা বলে আসছে। তাদের এই হুমকিতে আওয়ামী লীগ ভয় পায়। জনগণের রায়ে পর পর তিনবার শেখ হাসিনা সরকার গঠন করেছেন।

রোববার (১৩ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সম সাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে হেফাজত যে তাণ্ডব চালিয়েছে এর পেছনে বিএনপি-জামায়াতের হাত রয়েছে। তাণ্ডবের ফুটেজ আমাদের কাছে আছে। আটককৃত ম্রা জবানবন্দিও দিয়েছে। ঘটনার পেছনে কারা ছিল সেটি আজ দিবালোকের মতো স্পষ্ট।

আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে— বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, মির্জা ফখরুল সাহেব পারিবারিক ভাবে দুইবার ক্ষমতায় ছিলেন। এরশাদের আমলে তিনি মন্ত্রী ছিলেন। বিএনপি আমলে আরেকবার মন্ত্রী হয়েছিলেন। তাদের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম রাষ্ট্রীয় টেলিভিশনে নিষিদ্ধ করা হয়েছিল। জাতির পিতার স্মৃতি মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। ইতিহাস বিকৃতি আমরা না, তারাই করেছিল।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬