সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন

১১ জুন ২০২১, ০৯:১৭ AM
পুলিশ

পুলিশ © ফাইল ফটো

বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরস্কার হিসেবে তাদের পদক দেয়া হবে।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২০২১ সালের এটি ২২ নম্বর প্রজ্ঞাপন।

প্রজ্ঞাপন থেকে জানা গেছে, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের কাজে তালিকাভুক্ত ছিলেন তাদের এই পদক দেয়া হবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সংশ্লিষ্ট সালের জন্য পদক পাবেন। সব সালের পদক একই হবে। শুধুমাত্র কালার ভিন্ন থাকবে। পদকের উপরে সংসদীয় নির্বাচন এবং নিচে মাস ও সংশ্লিষ্ট সাল লেখা থাকবে।

পদকের নীতিমালায় বলা হয়েছে, এই পদক স্বাধীনতা পদকের থেকে ছোট হবে। পোশাকে সংবিধান পদকের পরবর্তী কনিষ্ঠ স্থানে পদক পড়তে হবে। রিবনের ক্ষেত্রেও এই জ্যেষ্ঠতা বজায় থাকবে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬