'সুদবিহীন ঋণে কেনা গাড়ি উবারে ভাড়া খাটান সরকারি কর্মকর্তারা'

১০ জুন ২০২১, ০৬:০৯ PM
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী © ফাইল ফটো

সরকারের কাছ থেকে বিনা সুদের ঋণ নিয়ে গাড়ি কেনা সরকারি কর্মকর্তাদের ৬৫ শতাংশই সেইসব গাড়ি উবারে ভাড়ায় দেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারের কাছ থেকে ঋণ নিয়ে গাড়ি কিনে এসব কর্মকর্তারা আরও একাধিক গাড়ি ব্যবহার করেন বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১০ জুন) ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী দুর্নীতিকে উৎসাহিত করার সুযোগ রেখেছেন বলে উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, সরকারি কর্মকর্তা ৩০ লাখ টাকা পর্যন্ত বিনা সুদে সরকারের থেকে লোন নিচ্ছেন গাড়ি কেনার জন্য। প্রতি মাসে ৫০ হাজার টাকা নেন সেই গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু তাদের ৬৫ শতাংশই সেই গাড়ি উবারে ভাড়ায় খাটান আর সরকারি পুল থেকে আরও এক বা দুটি গাড়ি নেন। অর্থমন্ত্রীর টাকার দরকার হয়, এ জন্য তিনি ট্যাক্স (কর) বসান। কিন্তু সেই কর এমনভাবে বসিয়েছেন যেখানে অনেক ফাঁকফোকর রয়েছে, যার মধ্যে দিয়ে দুর্নীতির সুযোগ রয়েছে।

পড়ুনঃ জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচনের দাবি নুরের

অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটে তার ব্যক্তিগত পেশা ও শ্রেণির প্রতিফলন হয়েছে বলেও মন্তব্য করেন জাফরুল্লাহ। তিনি বলেন, বাজেট হওয়া উচিত নাগরিকদের কারণে, বাজেট নাগরিকদের ‘এফেক্ট’ করে। কিন্তু এই বাজেট হয়েছে অর্থমন্ত্রীর ব্যক্তিগত পেশা ও শ্রেণির বাজেট। এখনও ব্রিটিশ আমলের মতো বাজেট পেশ করা হয় যেখানে বাজেট ঘোষণার আগে কেউ কিছু জানে না। অথচ এটা এমন হতে পারতো যে, বাজেট সংসদে উত্থাপন করার আগে সেটা প্রকাশ করা হবে। মানুষজন পথেঘাটে, পাড়া-মহল্লায় সেটা নিয়ে আলোচনা করবে। সবার থেকে প্রতিক্রিয়া নিয়ে তারপর একটি বাজেট ঘোষণা করা হবে।

অর্থনীতিবিদ ডা রেজা কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ পেলেন রাবির ৫ শতাধিক শিক্ষার্থী
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে জেলা ইমাম সম…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির নির্বাচনী অফিসে আগুন
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যামি অ্যাওয়ার্ডস পেলেন যারা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
একটি দল বলে দিয়েছে, তারা নারী নেতৃত্বে বিশ্বাস করে না: তারেক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬