জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত বাংলাদেশ

০৮ জুন ২০২১, ০৯:০১ AM
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন © ইন্টারনেট

জাতিসংঘের সাধারণ পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ। সোমবার (৭ জুন) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয় বাংলাদেশ। এর ফলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয়  জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে বাংলাদেশ।

বাংলাদেশের পাশাপাশি কুয়েত, লাউস ও ফিলিপিন্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এক বছর মেয়াদের এ দায়িত্ব আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে।

নির্বাচিত হওয়ার পর জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বলেছেন, ‘বহুপাক্ষিকতার ধারক ও বাহক বাংলাদেশ। বিশ্বের জটিল চ্যালেঞ্জসমূহ মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বের প্রতিও বিশ্বাসী। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের ইস্যুতে বাংলাদেশ নীতিগত ও গঠনমূলক অবস্থান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর ওপর আস্থা রাখে, এ নির্বাচন তারই বহিঃপ্রকাশ।’

জানা গেছে, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ শহীদ জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। এবার ৭৬তম অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্চে। কারণ এখন করোনা অতিমারি ও এর ব্যাপক ক্ষতিকর প্রভাব থেকে পূনরুদ্ধারের চ্যালেঞ্জ মোকাবিলা করছে বিশ্ব।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬