শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে রোডম্যাপ চান শিক্ষার্থীরা

০৭ জুন ২০২১, ০৯:৫৬ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের সমাবেশ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে জয়পুরহাটে শিক্ষার্থীদের সমাবেশ © টিডিসি ফটো

অতিদ্রুত করোনাভাইরাসের ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে অবিলম্বে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবি জানিয়েছেন শিক্ষারা। আজ সোমবার (৭ জুন) শহরের পাঁচুরমোড়ে সমাবেশ করে এ দাবি জানান তারা।

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার রোডম্যাপ ঘোষণার দাবিসহ শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দের দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে সমাবেশে বক্তারা অতিদ্রুত ভ্যাকসিন দিয়ে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া দাবি জানান। পাশাপাশি শিক্ষাজীবন নিশ্চিত করতে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানসহ শিক্ষক-শিক্ষার্থীদের দ্রুত করোনার টিকা দেওয়ার দাবি জানান তারা।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, রংপুর কারমাইকেল কলেজের শিক্ষার্থী রেহেনা পারভিন খুশি, জয়পুরহাট সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রিফাত রহমান, প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী রাশেদ ইসলাম, জয়পুরহাট সরকারি কলেজের স্নাতক (পাস) কোর্সের শিক্ষার্থী রিফাত আমিন রিয়ন, অর্থনীতি বিভাগের সাইফুল ইসলাম সাইফ, পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ রানা প্রমুখ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১২ জুন ২০২৬
এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড
  • ১১ জুন ২০২৬
খুলনা সিটি মেডিকেলে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
  • ১১ জুন ২০২৬
আদ-দ্বীন মেডিকেল কলেজের ৪০০-৫০০ শিক্ষার্থী কোথায় যাবে?
  • ১১ জুন ২০২৬
অনলাইনে এসএসসি পড়ুয়া ছাত্রীর সঙ্গে পরিচয়, বিয়ে করতে এসে বয়স…
  • ১১ জুন ২০২৬
×