সিরাজগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৫ জনের মৃত্যু

০৭ জুন ২০২১, ০৮:১১ AM
বজ্রপাতে মৃত্যু

বজ্রপাতে মৃত্যু © সংগৃহীত

সিরাজগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া  উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।

নিহতরা হলেন- বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক পণ্ডিত এবং উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম ও আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম।

বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা জানান, নিজ বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে লাইলী বেগম নামে এক নারী নিহত হন।

শাহজাদপুরের কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক জানান, চর আঙ্গারু গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক জুয়েল রানা বজ্রপাতে মারা যান।

একই উপজেলার নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, বজ্রপাতে পণ্ডিত নামে এক কৃষক নিহত হয়েছেন।

উল্লাপাড়ার উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে আগদিঘল কবরস্থান এলাকায় বজ্রপাতে ফরিদুল ইসলাম নামে এক কৃষক নিহত হন।

একই উপজেলার সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাঠে নিজের হাঁসের খামারে কাজ করার সময় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি প্রাণ হারান।

ট্যাগ: মৃত্যু
অভিজ্ঞতা ছাড়াই চাকরি ড্রাগ ইন্টারন্যাশনালে, আবেদন শেষ ১৬ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
দক্ষতাভিত্তিক শিক্ষা ও গবেষণায় চীন-ড্যাফোডিল অংশীদারিত্ব, উ…
  • ১৯ এপ্রিল ২০২৬
৪ দাবিতে ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন
  • ১৯ এপ্রিল ২০২৬
শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬