দেশে জরুরি ব্যবহারের অনুমোদন পেল চীনের সিনোভ্যাক টিকা

০৬ জুন ২০২১, ১২:২০ PM
চীনের সিনোভ্যাক টিকা

চীনের সিনোভ্যাক টিকা © সংগৃহীত

বাংলাদেশে জরুরি ব্যবহরের জন্য চীনের টিকা সিনোভ্যাকের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। আজ রোববার অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুমোদনে স্বাক্ষর করেন।

জানা যায়, বাংলাদেশ ছাড়াও বিশ্বের ২২টি দেশে সিনোভ্যাকের টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

সিনোভ্যাকের টিকার অনুমোদনের জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটির এ দেশীয় এজেন্ট ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

প্রসঙ্গত, এ নিয়ে মোট পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল দেশে। এর আগে অ্যাস্ট্রাজেনেকা, স্পুতনিক, সিনোফার্মা ও ফাইজারের টিকা অনুমোদন পেয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close