স্বাস্থ্য গবেষণায় ফের বরাদ্দ ১০০ কোটি টাকা

০৩ জুন ২০২১, ১০:৩৬ PM
জাতীয় সংসদে আজ বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

জাতীয় সংসদে আজ বাজেট প্রস্তাব উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © সংগৃহীত

চলতি অর্থবছরের মতো আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেও স্বাস্থ্য গবেষণায় ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলের আওতায় এ বরাদ্দ রাখা হচ্ছে। আজ বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ বিষয়ে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়েছে, চলতি অর্থবছরে স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করা হয়েছে। এ তহবিলের জন্য চলতি অর্থবছরের ন্যায় আগামী অর্থবছরেও ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।

তহবিলটি কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে মৌলিক ও প্রায়োগিক গবেষণা এ কাজে এ তহবিল থেকেও অর্থ বরাদ্দ করা হবে।

বাজেটে শিক্ষা খাত গুরুত্ব পায়নি, মত বিশেষজ্ঞদের

এর আগে ২০১৯-২০ অর্থবছরে স্বাস্থ্য খাতের গবেষণার জন্য বরাদ্দ ছিল মাত্র পাঁচ কোটি টাকা। নামকাওয়াস্তের এ বরাদ্দ নিয়ে কথা উঠলে চলতি অর্থবছরের বাজেটে অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য গবেষণার বরাদ্দ ১০০ কোটি টাকায় উন্নীত করে। কিন্তু ২০২০-২১ অর্থবছরের প্রথম দশ মাসেও বরাদ্দের কোনো অর্থ ব্যয় না হলে এ নিয়ে বেশ সমালোচনার মুখে পড়ে অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

সভ্যতার আয়না এপস্টেইন ফাইল, যা বললেন আহমাদুল্লাহ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভারত ম্যাচ বয়কটে কেমন শাস্তি হতে পারে পাকিস্তানের?
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন কীভাবে বাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইসিসিকে ‘ওয়েক-আপ কল’র আহ্বান শশী থারুরের
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ছাত্রীসংস্থার উদ্যােগে পাঁচ শতাধিক হিজাব বিতরণ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চার উদ্দেশ্যে জাতীয় শিক্ষা একাডেমি প্রতিষ্ঠা করবে সরকার 
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬