বজ্রপাতে মারা গেলেন জয়পুরহাট সরকারি কলেজছাত্র

০৩ জুন ২০২১, ১০:১৮ PM
শাকিল আহম্মেদ

শাকিল আহম্মেদ © টিডিসি ফটো

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বজ্রপাতে শাকিল আহম্মেদ (২৩) নামের জয়পুরহাট সরকারি কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাকিল আহম্মেদ রুকিন্দীপুর ইউনিয়নের চকবিলা গ্রামের আজমাইল হোসেনের পুত্র। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মৃত শাকিল আহম্মেদ জয়পুরহাট সরকারি কলেজে অনার্সে ব্যবস্থ্যাপনা বিভাগের পড়ুয়া ছাত্র। শাকিলের গরু ঘাস খাওয়ার জন্য ছেড়ে দেওয়া ছিল মাঠে।

তিনি বলেন, বিকেলে প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে গরু নিতে যায় শাকিল। এসময় বজ্রপাতে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে যান। মৃত শাকিল আহম্মেদ ২ ভাই ১ বোনের মধ্যে ছোটে এবং সে লেখাপড়ার পাশাপাশি পরিবারের উপার্জনের একমাত্র ব্যক্তি ছিল।

মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি হুথি বিদ্রোহীদের
  • ১৯ এপ্রিল ২০২৬
যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে: গালিবাফ
  • ১৯ এপ্রিল ২০২৬
নেতানিয়াহুর প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, অভিযোগ কমলার
  • ১৯ এপ্রিল ২০২৬
নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬