জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ

০২ জুন ২০২১, ০৯:২৮ AM
আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে

আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে © ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদের বাজেট (ত্রয়োদশ) অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার (২ জুন) বিকাল ৫টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। আগামীকাল বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। এদিন বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বাজেট উপস্থাপন করবেন।

এটি হবে করোনাকালে দ্বিতীয় বাজেট অধিবেশন। এ ছাড়া অর্থমন্ত্রীর দায়িত্বকালের তৃতীয়, আওয়ামী লীগ সরকারের ২১তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট। গত বছরের ১০ জুন মহামারির মধ্যে নতুন অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হয়েছিল। পরেরদিন ১১ জুন ২০২০-২১ অর্থ বছরের বাজেট পেশ করা হয়।

জানা গেছে, বাজেট অধিবেশনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। করোনার কারণে এবারও বাজেট অধিবেশনের স্বল্প সময়ে হওয়ার কথা রয়েছে। আগামী ৩ জুলাই অধিবেশন শেষ হতে পারে। সংক্ষিপ্ত আলোচনার পর নিয়ম অনুযায়ী ৩০ জুনের মধ্যে বাজেট পাস করা হবে। এবার বাজেট হতে পারে ছয় লাখ কোটি টাকার বেশি। চলতি ২০২০-২১ অর্থ বছরের বাজেট ছিল পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার।

করোনার কারণে বাজেট অধিবেশনে সংসদ সদস্য, মন্ত্রী, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কোভিড টেস্টের নেগেটিভ সনদ নিয়ে সংসদে প্রবেশ করতে হবে। ৭২ ঘণ্টা পর পুনরায় নেগেটিভ সনদ মিললেই সংসদ সদস্যরা অধিবেশনে যোগদান করতে পারবেন। ভ্যাকসিন নিলেও করোনা নেগেটিভ সনদ লাগবে। প্রতিদিন ১১০ থেকে ১২০ জন সংসদ সদস্য অধিবেশনে আমন্ত্রণ পাবেন বলে জানা গেছে।

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
সালামি পাওয়ার আনন্দ ও দেওয়ার তৃপ্তি, ফিরে দেখা শৈশবের ঈদ
  • ২০ মার্চ ২০২৬
ঈদের নামাজের পদ্ধতি: নবীজীর সুন্নাহ ও ইসলামী বিধান
  • ২০ মার্চ ২০২৬
অনেক মুসলিম সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে না যা দেখে কষ্…
  • ২০ মার্চ ২০২৬
সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence