প্রতীকী ছবি © ফাইল ফটো
কয়েকটি জেলায় করোনার সংক্রমণ দ্রুত বৃদ্ধি ও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভারতের সীমান্তবর্তী সীমান্তবর্তী সাত জেলায় লকডাউনের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ করেছে। আজ রোববার (০ ৩০ মে) এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।
শনিবার (২৯ মে) রোগতত্ত্ব ও জনস্বাস্থ্য-বিষয়ক কমিটির এক বৈঠকে বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছেন বলে জানিয়েছেন কমিটির একজন সদস্য।
তিনি জানান, এসব জেলায় সংক্রমণ বেশি। এ ছাড়া নোয়াখালী ও কক্সবাজারের সংক্রমণ নিয়ে উদ্বেগ জানিয়েছে কমিটি।
বিশেষজ্ঞ কমিটি এ সুপারিশ আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে জানাবে। মন্ত্রণালয়ে বিকেলে মন্ত্রিসভার এক বৈঠকে সাত জেলার লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
করোনা শনাক্তের হার অস্বাভাবিক হওয়ায় গত ২৫ মে থেকে চাঁপাইনবাবগঞ্জে বিশেষ লকডাউন চলছে।