আজ ক্লাস নেবেন খালেদ মুহিউদ্দীন, সবার অংশ নেয়ার সুযোগ

৩০ মে ২০২১, ০৮:০০ AM
ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন

ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন © ফাইল ফটো

অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আজ রোববার (৩০ মে) ক্লাস নেবেন ডয়েচে ভেলের বাংলা বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীন। বাংলাদেশ সময় দুপুর ১২টায় এ ক্লাস নেবেন তিনি। সবার জন্যই সাংবাদিকতার ক্লাসটিতে অংশগ্রহণের সুযোগ থাকছে।

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের অনলাইন সাংবাদিকতা কোর্সের পাঠদানের অংশ হিসেবে ক্লাসটি নেবেন খালেদ মুহিউদ্দীন। ক্লাসের বিষয়বস্তু ‘অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা: বাংলাদেশ প্রসঙ্গ’। এ বিষয়ে অনলাইনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন তিনি।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে যে কেউ এতে চাইলে যুক্ত হতে পারবেন। এতে সবার মন্তব্য করার সুযোগ থাকবে। তবে মাত্র ৩০০ জন জুমের মাধ্যমে এতে যুক্ত হতে পারবেন। বাকিরা ফেসবুক পেজ থেকে অংশ নিয়ে মতামত জানাতে পারবেন।

খালেদ মুহিউদ্দীন নিজেই তাঁর ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এক স্ট্যাটাসে লিখেছেন, ‘২০১৪ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমাদের কৃতী অধ্যাপক উজ্জ্বল মণ্ডলের প্রস্তাবনায় জার্মানিতে আসার আগে পর্যন্ত সেখানে পড়িয়েছি আমি।’

আবারও বাড়ছে লকডাউন, যুক্ত হচ্ছে নতুন শর্ত

তিনি বলেন, ‘বিদেশে কী মিস করি ভাবলে দেখি ক্লাসে বক্তৃতা দেওয়া উপরের দিকে আছে। করোনার সময় এখন দূরশিক্ষণেরই চল। তাই আবার সুযোগ এল ক্লাসরুমে কথা বলার। সবার নিমন্ত্রণ..’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close