কর্ণফুলী নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

২৯ মে ২০২১, ০৯:১০ AM
তন্ময় দাশ

তন্ময় দাশ © সংগৃহীত

কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম সরকারি সিটি কলেজের ছাত্র তন্ময় দাশের (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ মে) রাত ৯টায় তন্ময়ের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তন্ময় দাশ চট্টগ্রাম মহানগরের টাইগার পাস এলাকার বাসিন্দা সুবল দাশের ছেলে।

তন্ময়ের আত্মীয় কৃষ্ণনাথ জানান, চট্টগ্রাম থেকে তন্ময়সহ ৯ বন্ধু কেপিএমে তাদের বাড়িতে বেড়াতে আসে। পরে কর্ণফুলী নদীর ধারে অবস্থিত সীতার ঘাট মন্দিরে ঘুরতে যান। তারা মন্দির দর্শনের পর বিকেল ৪টায় পার্শ্ববর্তী ঘাটে কর্ণফুলী নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীতে নিখোঁজ হয় তন্ময়।

তার বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে কাপ্তাই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। পরে রাত ৯টায় তন্ময়ের মরদেহ উদ্ধার করে ডুবুরি দল। উদ্ধারের পর তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রাতে ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, সাতার জানা না থাকলে কেউ যেন নদীতে গোসল করতে না নামে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ হতে বার বার সতর্ক করা হয়েছে।

ট্যাগ: লাশ
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close