করোনায় বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত

২৭ মে ২০২১, ০৪:২৬ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির লাশ নিয়ে যাওয়া হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ৪৮০ জন। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৯২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।

বৃহস্পতিবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ১ হাজার ২৯১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৩৫ হাজার ১৫৭ জন।

এর আগে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪৯৭ জন।

জুনের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
বিসিএলের চার দলের স্কোয়াড-সূচি ঘোষণা
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইতালি
  • ১৪ এপ্রিল ২০২৬
মাদক ও মানবপাচার নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযানের ঘোষণা স্…
  • ১৪ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু
  • ১৪ এপ্রিল ২০২৬
বেসরকারি স্কুলে অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগ কেন দিচ্ছে সরকার?
  • ১৪ এপ্রিল ২০২৬