শক্তি হারিয়েছে ইয়াস, মাঝারি বৃষ্টির পূর্বাভাস

২৭ মে ২০২১, ১১:২৮ AM
ঘূর্ণিঝড় ইয়াস

ঘূর্ণিঝড় ইয়াস © সংগৃহীত

প্রবল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইয়াস। এই মুহূর্তে উড়িষ্যার উত্তর উপকূল ছাড়িয়ে ইয়াস বর্তমানে দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে এবং এরপর সেটি ভারতের বিহার–উত্তরপ্রদেশের দিকে সরে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানায়, ইয়াসের নিম্নচাপের জেরে বৃহস্পতিবার কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দিনভর আকাশ মেঘলা থাকবে। ৩০–৪০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। বজায় থাকবে মাঝারি বৃষ্টির দাপটও।

এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় উপকূলবর্তী জেলাগুলোতে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। সঙ্গে থাকতে পারে ঝড়ো হাওয়া।

বলা হয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া–বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৫০–৭০ কিমি বেগে ঝড় বইতে পারে। মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায়।

প্রসঙ্গত, বুধবার সকালে উড়িষ্যায় আছড়ে পড়ে ইয়াস। পার্শ্ববর্তী দিঘায় ৩০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হয়। ভেসে যায় গাড়ি। তছনছ হয়ে যায় সমুদ্র তীরবর্তী এলাকার একাধিক হোটেল। একই অবস্থা সন্দেশখালি, কুলতলির। সেখানে ভেঙেছে একের পর এক কাঁচাবাড়ি। আশ্রয় হারিয়েছেন অগণিত মানুষ।

ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close