বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত

২২ মে ২০২১, ০৬:০০ PM
বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে © ফাইল ছবি

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আজ শনিবার (২২ মে) বিকেলে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০১ (এক) (পুনঃ) ০১ (এক) নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। সেইসাথে গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে ২৩ মে ২০২১ এর মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।

এদিকে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মৌলভীবাজার, ফেনী ও পাবনা জেলাসহ ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসহ, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close