ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ থাকবে ৩১ মে পর্যন্ত

২১ মে ২০২১, ১১:১০ PM
ভারতের সীমান্ত

ভারতের সীমান্ত © ফাইল ফটো

ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় আগামী ৩১ মে পর্যন্ত স্থল ভাগের সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস শুক্রবার (২১ মে) গণমাধ্যমকে বলেন, ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে আমরা আবার বৈঠকে বসবো। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত ছয়টি বন্দর দিয়ে প্রায় ৫ হাজার মানুষ ভারত থেকে দেশে ফিরেছেন। বর্তমানে গড়ে প্রতিদিন ২৫০ জন করে নাগরিক দেশে ফিরছেন।

প্রসঙ্গত, দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট যেন প্রবেশ করতে না পারে সেজন্য দেশটির সঙ্গে স্থল সীমান্ত গত ২৬ এপ্রিল থেকে বন্ধ রয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যেমন সম্ভাবনা দেখেন রফিক
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করল ইউরোপের এক দেশ
  • ১৪ এপ্রিল ২০২৬
বর্ষবরণ অনুষ্ঠানে এমপিকে বাধা, সমর্থকদের ওপর হামলার অভিযোগ
  • ১৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার চিকিৎসার খোঁজ নিত…
  • ১৪ এপ্রিল ২০২৬
প্রায় দেড় যুগ পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু কাল
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলা বর্ষপঞ্জি বাংলাদেশে কতটা ব্যবহার হচ্ছে?
  • ১৪ এপ্রিল ২০২৬