রোজিনাও ভুল করতে পারেন: তথ্যমন্ত্রী

২০ মে ২০২১, ০৯:১৮ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ © ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষ ভুল-ত্রুটির উর্ধ্বে নয়, একজন রোজিনারও ভুল হতে পারে, কিন্তু তিনি যাতে সুবিচার পান এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সেবিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২০ মে) রাজধানীর মিন্টু রোডে মন্ত্রী তার সরকারি বাসভবনে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন।

ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ডিআরইউ এবং বিএসআরএফ দুই সংগঠনের নেতৃবৃন্দের মূল দাবি হচ্ছে, ‘রোজিনা ইসলামের ঘটনা তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কমিটি নয়, একটি নিরপেক্ষ কমিটি গঠন। আমি এ নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো।’

তিনি বলেন, গতকাল (বুধবার) আমি বিস্তারিত বক্তব্য দিয়েছি, সেখানে বলেছি, সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সেজন্য আমি প্রথম থেকেই চেষ্টা করে এসেছি এবং আমার সেই চেষ্টা অব্যাহত থাকবে।

এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ নেতৃবৃন্দ তথ্যচুরির অভিযোগে আটক ও বিচারাধীন সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মন্ত্রীর কাছে তাদের স্মারকলিপি দেয়। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম-বিএসআরএফ নেতারাও এসময় একই দাবি জানায়।

জমজমাট বলী খেলা: অর্ধশত বলীর লড়াইয়ে প্রাণ ফিরে পেল গ্রামবাং…
  • ২২ এপ্রিল ২০২৬
আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
চবিতে ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের
  • ২২ এপ্রিল ২০২৬
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬