রোজিনার ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনের মুখোমুখি হতে হবে : পররাষ্ট্রমন্ত্রী

২০ মে ২০২১, ০২:১৫ PM
এ কে আব্দুল মোমেন

এ কে আব্দুল মোমেন © সংগৃহিত

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেপ্তারের ঘটনা দুঃখজনক ও অনভিপ্রেত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আন্তর্জাতিকভাবে বিষয়টির মুখোমুখি হতে হবে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

আরো পড়ুন রোজিনার ন্যায় বিচার নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনার সরকার সংবাদ-বান্ধব সরকার। আমরা কখনই আপনাদের নিষেধ করি না। আমাদের লুকানোর কিছু নেই। যে ঘটনা ঘটেছে, সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটিকতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেইস করতে হবে। অনেকে প্রশ্ন করবে। আমরা এ ধরনের ঘটনা চাই না। এটি আমার বিষয় না। কিন্তু এটি অনভিপ্রেত ও দুঃখজনক ঘটনা। আমি আশা করব, এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।

গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংবাদমাধ্যম দেশের বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশ-কাণ্ড শুনেছি। আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি। আপনাদের কারণে সেই সাহেদ করিমের তথ্য পেয়েছি। সরকার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে আপনারা সরকারকে খুব সাহায্য করছেন।

আরো পড়ুন ‘আম্মু কোথায়, কবে আসবে?’

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬