সচিবের কক্ষে সাংবাদিককে আটক রাখার বিষয়টি নিন্দনীয়: মানবাধিকার কমিশন

১৮ মে ২০২১, ০১:০১ PM
আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক রোজিনাকে

আদালতে নেওয়া হচ্ছে সাংবাদিক রোজিনাকে © সংগৃহীত

সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। আজ মঙ্গলবার গণমাধ্যমে কমিশনের জনসংযোগ বিভাগের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

আজ মানবাধিকার কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি নথির ছবি তোলার অভিযোগে গতকাল দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে হেনস্তা হয়। জাতীয় মানবাধিকার কমিশন ওই ঘটনার তীব্র নিন্দা জানায়।’

কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, দীর্ঘ সময় ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিবের কক্ষে একজন সাংবাদিককে আটক রাখার বিষয়টি নিন্দনীয়। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, রোজিনা অসুস্থ হয়ে পড়লে তাঁকে চিকিৎসার কোনো ব্যবস্থা না করে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়, যা অমানবিক বলে কমিশন মনে করে।

মানবাধিকার কমিশন এ ঘটনার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও দেখুন: সাংবাদিক রোজিনার রিমান্ড আবেদন নামঞ্জুর

প্রসঙ্গত, পেশাগত দায়িত্ব পালনের জন্য গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে রোজিনা ইসলামকে সচিবালয়ে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
একদিনে ৮৭ হাজার লিটার জ্বালানি উদ্ধার, ৩৯১ অভিযানে ১৯১ মামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence