জুয়ার আসরে গ্যাস লাইটার বিস্ফোরণে দগ্ধ ৫

১৬ মে ২০২১, ১০:১৬ PM
আগুন

আগুন © ফাইল ফটো

চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকায় জুয়ার আসরে গ্যাস লাইটার জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে দগ্ধ হয়েছেন পাঁচজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ৯ টার দিকে বাকলিয়ার ভরাপুকুর পাড় এলাকার আব্দুল হামিদ মিয়া ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পংকজ দে, কিশোর কুমার দে, প্রদীপ দাশ, মধুসূদন দত্ত এবং যদু বিশ্বাস।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমীন বলেন, জুয়ার আসরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটার জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। বদ্ধ ঘরেই জুয়ার আসরটি বসেছিল। যারা জুয়ার আসরে বসেছিলেন তারা পাঁচজনই দগ্ধ হয়েছে।

বিস্ফোরণের নেপথ্যে অন্যকোনো বিষয় আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

চমেক হাসপাতালের বার্ণ ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন জানান, আহতদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশংকাজনক। তাদের কারো ৪০ কারো ৭৫ শতাংশ শরীর পুড়ে গেছে।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬