আল্লাহর কাছে প্রার্থনায় ফিলিস্তিনে শান্তি চাইলেন তথ্যমন্ত্রী

১৪ মে ২০২১, ১১:৩৭ AM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফিলিস্তিনে মুসলমানদের উপর যে হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন, এই ঈদে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠিত হয়।

শুক্রবার (১৪) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, দেশে যে মহামারী চলছে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তা দ্রুত শেষ হয়ে যায়। আওয়ামী লীগ যে উন্নয়ন শুরু করেছে তা অব্যাহত থাকুক। দেশের সব মানুষ শান্তিতে থাকুক, সুস্থ থাকুক।

এদিকে ঈদের জামাত উপলক্ষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমে জড়ো হতে থাকেন মুসল্লিরা। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে বায়তুল মোকাররমের প্রবেশ পথে জীবানু নাশক স্প্রে করা হয়। এছাড়া যারা মাস্ক নিয়ে আসেননি তাদের বিনামূল্যে মাস্ক সরবরাহ করেন মসজিদ কর্তৃপক্ষ।

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন 
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিলেন ঘানার তান্ত্রিক
  • ০৩ জুলাই ২০২৬
বাইসাইকেল কাণ্ড: রুকন সম্মেলনের প্রথম পর্বে সভাপতি, ২য় পর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ডাকসুর উদ্যোগে ২ মাসব্যাপী আবৃত্তি, অভিনয় ও সঙ্গীত কর্মশালা…
  • ০৩ জুলাই ২০২৬
হোয়াটসঅ্যাপে কর্মকর্তাদের ব্যাংক-বিকাশের ওটিপি চাইলেন ‘নকল…
  • ০৩ জুলাই ২০২৬
গোবিপ্রবির হলের ডাইনিংয়ে পচা মাছ, সতর্ক করতে রবিবারের অপেক…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence