লকডাউন প্রত্যাহারের আগে ঢাকায় না ফেরার আহবান

১৪ মে ২০২১, ০৯:৪৮ AM
ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস © ফাইল ফটো

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারের আগ পর্যন্ত সাধারণ মানুষদের ঢাকায় না ফেরার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

শুক্রবার (১৪ মে) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ব্যারিস্টার তাপস বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজ আমরা খুশির ঈদ উদযাপন করছি। ঈদ উপলক্ষে আমি রাজধানী বাসিকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকায় অবস্থানরতদের কাছে অনুরোধ করবো, আপনারা স্বাস্থ্যবিধি ঈদের আনন্দ উপভোগ করুন।

দক্ষিণ সিটির এই মেয়র আরও বলেন, যারা প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের জন্য ঢাকা ছেড়ে গেছেন, তাদের কাছে অনুরোধ করবো আপনারা সরকারের চলমান বিধিনিষেধ প্রত্যাহারের আগ পর্যন্ত ঢাকায় ফিরবেন না।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close