মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি বাবুনগরীর

১৩ মে ২০২১, ১০:০১ PM
জুনায়েদ বাবুনগরী

জুনায়েদ বাবুনগরী © ফাইল ফটো

দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী৷

বৃহস্পতিবার (১৩ মে) এক বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, হেফাজতের শত শত নেতাকর্মী কারাগারে। তাদের পরিবারে আজ ঈদ আনন্দ বলতে কিছুই নেই।

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে সকলকে দোয়ার আহবান জানিয়ে বাবুনগরী বলেন, সকল মুসলমানের জীবনে ঈদুল ফিতর বয়ে আনুক সুখ, শান্তি সমৃদ্ধি ও সফলতা৷ ঈদের দিন হলো মুসলমানদের জন্য আনন্দ এবং খুশির দিন। শরীয়তের সীমারেখার মধ্যে ঈদের আনন্দ, খুশি উদযাপনে কোনও বাধা নেই। তবে ইসলামী বিরোধী কর্মকাণ্ড ও পশ্চিমা অপসংস্কৃতিতে গা ভাসিয়ে ঈদ আনন্দ উদযাপন করা সম্পূর্ণ হারাম।

গরীব-দুঃখী,অসহায়দের মুখে হাসি ফুটাতে সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান জুনায়েদ বাবুনগরী।

জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে সংঘর্ষ: অস্ত্রের প্রতিবাদে ‘কলম মিছিল’ হলো ঢাকা …
  • ২২ এপ্রিল ২০২৬
আন্দোলন-সংগ্রামে সক্রিয় ও ত্যাগীদের সঙ্গে বিতর্কিতরাও মূল্য…
  • ২২ এপ্রিল ২০২৬
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬