ছাত্রলীগ শুরু থেকেই করোনায় মৃতদের দাফন করছে: দীপু মনি

০৯ মে ২০২১, ০৯:৫৩ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

বাংলাদেশ সৃষ্টির শুরু থেকে আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, প্রথম থেকেই করোনায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ দাফন শুরু করে ছাত্রলীগ। নেতাকর্মীরা যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছে তা অনুকরণীয়।

আজ রবিবার (০৯ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনলাইনে যুক্ত হয়ে দলটির বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের দলীয় নেতাকর্মী ও তার সহযোগী সংগঠন ছাড়া দেশের মানুষের পাশে আর কোনো রাজনৈতিক সংগঠন দাঁড়ায়নি। তারা মানুষের সেবায় নিয়োজিত ছিল। এজন্য মানুষ আমাদের নেতাকর্মীদের ওপর নির্ভর করে, ভরসা রাখে।

মন্ত্রী বলেন, করোনার এ সময়ে আমাদের সবাইকে সচেতন হয়ে চলতে হবে। প্রতিবেশী দেশ ভারতের অবস্থা কতটা ভয়ঙ্কর তা আমাদের সবার জানা। কোনোভাবেই করোনা নিয়ে উদাসীন হওয়া যাবে না। উদাসীন হলে যেকোনো মুহূর্তে বিপর্যয় নেমে আসতে পারে।

করোনায় দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতির মধ্যে কিছু মানুষ ঈদের কেনাকাটায় উন্মাদ হয়ে গেছে। এ উন্মাদনা নিজের ও পরিবারের জীবন বিপন্ন করতে পারে। যেভাবে মানুষ কেনাকাটার জন্য ছোটাছুটি করছে, বাড়িতে যেতে ঘাটে ভিড় করছে, এর ফল আরও ১৫ দিন পরে ভোগ করতে হবে।

দীপু মনি বলেন, পাশের দেশ ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় আপনাদের আরও বেশি সতর্ক হতে হবে। এসময় যেমন চিকিৎসার সংকট দেখা দেয় তেমনি হাসপাতালেও সেবার অপ্রতুলতা তৈরি হয়। তাই নিজেদেরকে সুরক্ষিত রাখতে হবে।

গণভোটের রায় রক্ষাসহ ৩ দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
  • ০৮ এপ্রিল ২০২৬
৪২ উন্নয়নের ছাপ রেখে বিদায় নিলেন জহুরুল হক হল প্রাধ্যক্ষ
  • ০৮ এপ্রিল ২০২৬
সরকার গঠনের দুই মাসেই বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যা…
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে চিকিৎসকদের সাথে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বেতন নিয়ে বড় সুখবর দিল মাউশি
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইনে ক্লাস হলেও শিক্ষকদের স্কুলে যেতে হবে: শিক্ষামন্ত্রী
  • ০৮ এপ্রিল ২০২৬
close