ঝড়-বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস, কমবে তাপমাত্রা

০৭ মে ২০২১, ১১:৪৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বৈশাখ মাসের শেষ দিকে এসে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এর ফলে কমতে শুরু করেছে তাপমাত্রা। এই তামপাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবাহওয়া অধিদপ্তর। শুক্রবার (৭ মে) এই পূর্বাভাস দেয় সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এবার লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এতে দেশের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হবে। ফলে তাপমাত্রা অনেক কমে আসবে।রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা এবং ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে উল্লেখ করে পূর্বাভাসে আগামী তিন দিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন নেই বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায়, ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close