কাল থেকে মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না বাংলাদেশিরা

০৭ মে ২০২১, ০১:৪৪ PM
মালয়েশিয়া

মালয়েশিয়া © ফাইল ফটো

আগামীকাল শনিবার (৬ মে) থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না বাংলাদেশি নাগরিকরা। চলমান করোনা ভাইরাসের কারণে বাংলাদেশিদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

শুক্রবার (৭ মে) বাংলাদেশে অবস্থিত মালয়েশিয়ান হাইকমিশন থেকে বিষয়টি  নিশ্চিত করা হয়েছে। হাইকমিশন বলছে,  করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই সময় বাংলাদেশি নাগরিকরা বিমানে ট্রানজিটেও মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন না। তবে বাংলাদেশে অবস্থান করা মালয়েশিয়ান নাগরিক দেশে ফিরতে পারবেন। তবে তাদের বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close