করোনা কমলো মৃতের সংখ্যা, বাড়লো আক্রান্ত

০৬ মে ২০২১, ০৩:৩৯ PM
করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির লাশ দাফন করা হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮২২ জন।

বৃহস্পতিবার (৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বুধবার একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৭৪২ জন। আর সুস্থ হয়েছিলেন ৩ হাজার ৪৩৩ জন।

এদিকে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন। আর আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন। বিশ্বের আর কোনো দেশে একদিনে এত রোগী শনাক্ত কিংবা মারা যায়নি।

মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬
কিশোরীর বাল্যবিবাহের অনুষ্ঠান বন্ধ করল প্রশাসন
  • ১৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: দুই শতাধিক যাত্রী নিখোঁ…
  • ১৩ এপ্রিল ২০২৬
রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬